শেবাচিম শিক্ষার্থীর আত্মহত্যা
মেডিভয়েস নিউজ: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী সজীব বাড়ৈ আত্মহত্যা করেছেন। মর্মান্তিক সিদ্ধান্ত নিয়ে এক নোটে ‘অতিরিক্ত একাডেমিক চাপকে’ কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
গত বৃহস্পতিবার রাতে (২২ মে) তার সহপাঠীরা তাকে গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে যান। সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ ম) বিকাল ৪টায় মারা যান সজীব।
সহপাঠীদের বরাতে জানা গেছে, চূড়ান্ত প্রফেশনাল পরীক্ষায় অকৃতকার্য হন সজীব। সহপাঠীরা ইন্টার্নশিপ করছেন—এ বিষয়টি তাকে গভীর হতাশায় ফেলে দেয়।
আত্মহত্যার চেষ্টা করার আগে সজীব একটি নোটে লিখেছিলেন। সেখানে তিনি বলেন, ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’
সজীবের রুমমেট সুমন হালদার বলেন, ‘সজীব প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন, কারণ তিনি তার পড়াশোনার চাপ সামলাতে পারতেন না। তিনি তৃতীয় বর্ষে আটকে গিয়েছিলেন, যেখানে তার সব সহপাঠীরা ইতিমধ্যে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তার ক্লাস ও পরীক্ষা নিয়ে গভীর ভয় ছিল। ফলে গত বৃহস্পতিবার রাতে হতাশাগ্রস্ত অবস্থায় তিনি ক্লোনাজেপাম ও ফ্লুঅক্সেটিনের মিশ্রণ নিজের শিরায় ইনজেক্ট করে আত্মহত্যার চেষ্টা করেন।’
সুমন আরও বলেন, সহপাঠীরা ঘটনা বুঝতে পেরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান ২০১৮-১৯ সেশনের এ শিক্ষার্থী।
পুলিশের ঊদ্ধৃতি দিয়ে তার আরেক সহপাঠী মোশাররফ ফেরদৌস জানান, এই বিষয়ে সজীবের পরিবারের বা তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
এমআই/
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৬ নভেম্বর, ২০২৫
-
২৯ সেপ্টেম্বর, ২০২৫
-
২৫ মে, ২০২৫
-
২২ এপ্রিল, ২০২৫
-
২৭ জুন, ২০২৪
-
২১ এপ্রিল, ২০২৪
-
৩০ ডিসেম্বর, ২০২৩
-
২৬ সেপ্টেম্বর, ২০২৩
-
১৪ সেপ্টেম্বর, ২০২৩