০১ মার্চ, ২০২৫ ১০:০৭ এএম

ঢাকায় আন্তর্জাতিক স্তন ক্যান্সার কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকায় আন্তর্জাতিক স্তন ক্যান্সার কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্তন ক্যান্সারের আধুনিক চিকিৎসা, প্রতিরোধ ও গবেষণার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনায় ঢাকায় অনুষ্ঠিত হলো ‘৫ম আন্তর্জাতিক বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স-২০২৫’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জন এবং চিকিৎসরা অংশ নিয়েছেন। তাদের মধ্যে ছিলেন- মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট, সার্জিকাল অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট ও হিস্টোপ্যাথলজিস্টরা। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশ থেকে ১৮ গবেষক ও বিশেষজ্ঞ চিকিৎসক এ সম্মেলনে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের  লাইফস্প্যান ক্যান্সার ইনস্টিটিউটের মেডিসিন ও সার্জারির অধ্যাপক ডা. ডন এস. ডিজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব টেক্সাসের অধ্যাপক ড. ইসমাইল জাতোই।

অধ্যাপক ডন এস ডিজন বলেন, ক্যান্সার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। চিকিৎসকদের রোগীর প্রতি ভালোবাসা-দরদ রোগী ভালো হয়ে ওঠার ক্ষেত্রে কাজ করে। একই সঙ্গে চিকিৎসকদের একে অন্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জরুরি।

সম্মেলনের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক সানোয়ের হোসেন বলেন, পুরো বিশ্বের ও বাংলাদেশের নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ব্যাপকতা বেশি। ৩০ থেকে ৪৪ বছর বয়সী নারীদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। এই বয়সী ১ লাখ নারীর মধ্যে ১৯ জনের স্তন ক্যান্সার দেখা দিচ্ছে।

কনফারেন্সে বক্তারা বলেন, রোগনির্ণয়ের সুযোগ ও সচেতনতা বৃদ্ধির কারণে দেশে স্তন ক্যান্সার বেশি শনাক্ত হচ্ছে। ঠিক সময়ে ঠিক চিকিৎসা হলে স্তন ক্যান্সার পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে। এর জন্য আধুনিক চিকিৎসাপদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকা দরকার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশে স্তন ক্যান্সারের হার দিন দিন বাড়ছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা ও দ্রুত স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তারা।

সম্মেলনের শেষ পর্বে ক্যান্সার চিকিৎসা ও গবেষণা বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য লেখা প্রথম সমন্বিত বই ‘নোটবুক অফ অনকোলজি’র মোড়ক উন্মোচন করা হয়।

সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যান্সার স্টাডি (বিএসবিসিএস) প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্তন ক্যান্সার
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক