ডা. কানিজ সুলতানা

ডা. কানিজ সুলতানা

সহকারী অধ্যাপক
শিশু গ্যাসট্রোএন্টারলজি ও নিউট্রিশন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল


২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০৯:৪৩ পিএম

শিশুর অতিরিক্ত কান্নার কারণ এবং করণীয়

শিশুর অতিরিক্ত কান্নার কারণ এবং করণীয়
ছবি: মেডিভয়েস

একটি নবজাতক বাচ্চা জন্মের পর থেকেই কান্না করছে বা একটু বড় শিশু প্রায় সয়মই কান্না করছে। কান্না কোনভাবেই থামানো যাচ্ছে না। আজ সেসব কান্নার কারণ ও করণীয় সম্পর্কে জানবো। 

শিশুর অতিরিক্ত কান্নার কারণ
১. শিশুরা সাধারণত খাবার না পাওয়ার কারনে কান্না করে।
২. প্রস্রাব বা পায়খানা করলে বা করার পূর্বে অস্বস্তির কারণে কান্না করতে পারে।
৩. পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা – অনেক শিশুর হজমের সমস্যা হয়, যা পেটব্যথার কারণ হতে পারে।
৪. শারীরিক সমস্যা (জ্বর, কাশি, ঠান্ডা) – কোনো অসুস্থতা থাকলে শিশুরা বেশি কান্নাকাটি করে।
৫. ভয় পাওয়া – নতুন কোনো মানুষ দেখলে বা পরিবেশ পরিবর্তন হলে কান্না করতে পারে।

শিশুর অতিরিক্ত কান্নার করণীয়
১. শিশুর ক্ষুধা থাকলে দুধ বা খাবার দিন।
২. ডায়াপার পড়ালে চেক করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন।
৩. শিশুকে খাওয়ানোর পরে প্রতিবার বারবিং করে বা পিঠের ওপরে চাপুর দিয়ে গ্যাসটি বের করে দিতে হবে। তবে পেটে ব্যাথা হবেনা। 
৪. অসুস্থতা থাকলে চিকিৎসা নিন। 
৫. শিশুকে কোলে নিন, আলতো করে মাথা বা পিঠে হাত বুলিয়ে শান্ত করুন। অতিরিক্ত কান্নার কারণ খুঁজে না পেলে চিকিৎসকের পরামর্শ নিন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত