১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩০ পিএম

হাজারীবাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম থেকে বাদ আরজু মনি

হাজারীবাগের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম থেকে বাদ আরজু মনি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর হাজারীবাগে অবস্থিত শহীদ শামসুন নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম পরিবর্তন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির নতুন নাম করা হয়েছে শহিদ রমিজ উদ্দিন মা ও শিশু কল্যাণ কেন্দ্র।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেন এতে সই করেছেন।

আরজু মনি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির স্ত্রী। মনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতা ছিলেন। অপরদিকে শহিদ রমিজ উদ্দিন ছিলেন একজন কৃষক। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বীর বিক্রম খেতাবে ভূষিত হন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ‘শহীদ শামসুন নেছা আরজু মনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নাম পরিবর্তন করে নিম্নরূপ নামকরণ করা হলো।’

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মা ও শিশু কল্যাণ কেন্দ্র
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত