১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৫৫ পিএম

করের আওতায় আসছেন চিকিৎসক-গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা: অর্থ উপদেষ্টা

করের আওতায় আসছেন চিকিৎসক-গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলের ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবীসহ সরকারি-বেসরকারি কর্মজীবীরাও করের আওতায় আসছেন। এসব পেশার যারা কর দেওয়ার মতো আয় করছেন, কিন্তু কর দিচ্ছেন না, তাদের তালিকা করতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রামে অনেকে অনেক আয় করছে বলে ডিসিরা জানিয়েছেন। কিন্তু তারা কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) উদ্যোগ নেবে। তাদের একটি তালিকা ডিসিরা দিবেন।’

তিনি বলেন, ‘দেশের সব চিকিৎসক এবং আইনজীবীরা যে ফি নেয় সেটাও রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডের মাধ্যমে করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসক-আইনজীবীরা সরাসরি ক্যাশ ট্রানজেকশন করেন। এ কারণে তাদের করের আওতায় আনা যায় না। চিকিৎসকরা যে ফি নেন, তার রিসিট কেউ নেয় না। এই ফি যদি ডিজিটাল মাধ্যমে দেওয়া হয়, তাহলে তার একটা রেকর্ড থাকে। বিদেশে এগুলো সব রেকর্ডেড। এদেশে চিকিৎসকদের যে অ্যাটেনডেন্ট থাকেন, ফি কালেকশন করেন, তাদের রশিদ দিয়ে ফি নেওয়ার ব্যবস্থা করা দরকার। আইনজীবী বা অন্যান্য পেশার জন্যও এমন ব্যবস্থা করতে হবে।’

সম্মেলনে প্রত্যন্ত অঞ্চলের কর্মসংস্থান বাড়াতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের গ্রামে কর্মসংস্থান বাড়াতে হবে। সেখানে বাড়ানো সহজ। চীনে গ্রামীণ শিল্পের সঙ্গে গভীর যোগাযোগ। চীনের প্রত্যন্ত একটি গ্রামে তৈরি হওয়া পণ্য আমেরিকার ওয়ালমার্টেও পাবেন৷ অথচ বাংলাদেশের গ্রাম অঞ্চলের এই জিনিসগুলো যোগাযোগের অভাবে উঠে আসে না।’

তিনি বলেন, ‘যেসব দুর্গম এলাকায় ডিসিরা রয়েছেন, সেগুলোতে যোগাযোগ ব্যবস্থা বাড়ানোসহ শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা উন্নত করার কথা তারা বলেছেন। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) খাতে ছোট উদ্যোক্তারা ঋণ পান না। সেগুলো আমরা ব্যবস্থা নেবো।’

উপদেষ্টা আরও বলেন, ‘সরকারের যেকোনো সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে। মাঠ পর্যায়ের অফিসাররা যদি দক্ষ এবং সেবক হন তাহলে জনগণ যে সেবাটা পান সেটা কার্যকর হয়। আমরা সরকারের সঙ্গে ডিসিদের যোগাযোগ বাড়ানোর কথা বলেছি।’

এসএইচবি/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক