১৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৫৫ পিএম

পাঁচ দফা দাবিতে রংপুরে মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের বিক্ষোভ

পাঁচ দফা দাবিতে রংপুরে মেডিকেল শিক্ষার্থী-চিকিৎসকদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেডিক্যাল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রংপুরের চিকিৎসকরা। এ লক্ষ্যে সর্বস্তরের চিকিৎসক সমাজের ব্যানারে জেলা সিভিল সার্জন বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল গেইটে এ কর্মসূচি আয়োজিত হয়। এতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, আর্মি মেডিকেল কলেজ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকরা অংশ নেন।

বিক্ষোভকালে শিক্ষার্থী ও চিকিৎসকরা বলেন, ‘আজকে আমরা আন্দোলনে এসেছি শুধুমাত্র তাদের মুখের কথা নিয়ে ঘরে ফিরে যাওয়ার জন্য নয়। আজকে যারা আন্দোলনে এসেছি, পরবর্তীতে কিন্তু আমরা দ্বিগুন হয়ে আসবো। আগামী ১৯ তারিখের মধ্যে যদি স্পষ্ট একটি রায় না দেওয়া হয়, তাহলে আমরা তাদের দাঁতভাঙ্গা জবাব দিব। আমাদের যতদিন কর্মসূচি থাকবে আমরা রাজপথ ছাড়ব না।’

বক্তারা বলেন, ‘রংপুর মেডিকেল কলেজসহ অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং চিকিৎসক নিয়ে একত্রে কাজ করে দাবি আদায় করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।’

এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত