১২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:২৫ পিএম

বিভিন্ন প্রতিষ্ঠানের আট চিকিৎসককে বদলি

বিভিন্ন প্রতিষ্ঠানের আট চিকিৎসককে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আট চিকিৎসককে বদলি বা পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-১ শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, বদলি ও পদায়নকৃত চিকিৎসকরা আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি পেয়েছেন বলে গণ্য হবেন।

এছাড়া অবমুক্তির সময় তাঁরা বা তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে বা কর্মস্থলে মুভ ইন হবেন।

এতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বদলি ও পদায়ন হওয়া চিকিৎসককের নতুন কর্মস্থল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন
এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত