বর্ণাঢ্য আয়োজনে সলিমুল্লাহ মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
মেডিভয়েস রিপোর্ট: বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতাকে উৎসর্গ করে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বর্ণিল সাজে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর সাড়ে ১১টায় কেক কেটে উদ্বোধন করা হয় নানা কর্মসূচি।
এর আগে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন কিট বিতরণ। এরপর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উদযাপিত হয় পিঠা উৎসব। এ ছাড়া সকাল সোয়া নয়টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ক্যাম্পাস আড্ডার আয়োজন করা হয়। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্যাম্পাস নিয়ে স্মৃতিচারণ এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে ছিল রম্য বিতর্কের আয়োজন।
দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নাম ও দুপুরের খাবারের বিরতির পর বিকাল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। বিকাল পাঁচটায় র্যাফেল ড্র এবং কলেজে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে জনপ্রিয় দুটি ব্যান্ডের উপস্থিতিতে কনসার্ট।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন বলেন, ‘৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার মানুষের জন্য একটি বিশেষ দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও পদে কর্মরত।’
এনএআর/
-
২৩ সেপ্টেম্বর, ২০২২