০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:২০ পিএম

বিএসএমএমইউতে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত

বিএসএমএমইউতে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ক্যান্সার দিবস উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিএসএমএমইউর বি ব্লকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ক্যান্সার প্রতিরোধে আরো সচেতন ও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও ছাত্র-ছাত্রীদের অধিকতর গবেষণায় মনোনিবেশ করতে বলেন। তিনি তাঁর বক্তব্যে ওরাল ক্যান্সার প্রতিরোধে তামাক জাতীয় পণ্য বিশেষ করে তামাক পাতা, জর্দ্দা ও সুপারি পরিহার করার জন্য সর্ব সাধারণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসএমএমইউ কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটু সচেতন হলেই নারীরা স্তন ও জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। তাছাড়া সময় মতো ভ্যাকসিন নিলে জরায়ু মুখের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, মেডিকেল অনকোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন, সহকারী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জু, প্রস্থোডনটিক্সস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ প্রমুখ।

এসআই/এসএইচবি/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত