রেসিডেন্সি কোর্স: ১৭ বিদেশি শিক্ষার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মার্চ-২০২৫ সেশনে এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের ১৭ বিদেশি শিক্ষার্থীর মৌখিক ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক দরখাস্তে এসব কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, বিএসএমএমইউতে বিভিন্ন বিষয়ে এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির জন্য ১৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে সময়সূচি প্রকাশিত হয়েছে এবং প্রার্থীদের সার্টিফিকেট ও অন্যান্য নথি যাচাই করতে স্ব-স্ব রাষ্ট্রদূত এবং হাইকমিশনারের নিকট অনুরোধ করা হয়েছে।
আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন নেপালের, একজন ভারতের, একজন যুক্তরাষ্ট্রের, একজন মালদ্বীপের, একজন ভুটানের।
সূচি অনুযায়ী, এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামে মৌখিক ভর্তি পরীক্ষা ২৫ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের যেসব নথি থাকা জরুরি
ক.একাডেমিক সার্টিফিকেট
খ.ইন্টার্নশিপ সার্টিফিকেট
গ.মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট
ঘ.পাসপোর্ট
ঙ.আইইএলটিএস সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট নথিপত্রের মূল কপি আনতে হবে।
এ ছাড়া পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো ভ্রমণ বা অন্যান্য ভাতা পাবেন না বলে দরখাস্তে উল্লেখ করা হয়।
►পরীক্ষার বিষয় ও কক্ষভিত্তিক সময়সূচি দেখতে ক্লিক করুন
এমআই/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫