১৪ জানুয়ারী, ২০২৫ ০৮:৩৭ পিএম

নীলফামারী মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন

নীলফামারী মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন
নীলফামারী মেডিকেল কলেজ ও অধ্যাপক ডা. জিম্মা হোসেন ইনসেটে। ছবি: সংগৃহীত/মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিনি মমেকের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৩ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

একই প্রজ্ঞাপনে আরও দুই মেডিকেলে অধ্যক্ষ ও দুই মেডিকেলে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত