এক পা হারিয়েও সেবা দিচ্ছেন গাজার ডা. খালেদ
মেডিভয়েস ডেস্ক: ইসরায়েলি বর্বতায় এক পা হারিয়েছেন ফিলিস্তিনের গাজার আল আকসা হাসপাতালে চিকিৎসক খালেদ আল-সাইদি। এজন্য তাঁকে লম্বা সময় ধরে কাটাতে হয় হাসপাতালের বেডে। শারীরিক অসুস্থতা কাটিয়ে বর্তমানে এক পা নিয়ে রোগীদের সেবা দিচ্ছেন তিনি।
শনিবার (৪ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গাজার আল আকসা হাসপাতালে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করছেন ডা. খালেদ আল-সাইদি। তিনি একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক। ছয় মাস আগে ইসরায়েলি হামলায় এক পা হারিয়েছেন ডা. খালেদ আল-সাইদি। ফলে ডা. খালেদ আল-সাইদি নিজেই রোগী হন। কৃত্রিম হাত-পা সংযোজন করে রোগীদের সেবা দিচ্ছেন তিনি।
ডা. খালেদ আল-সাইদি আল জাজিরাকে জানান, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর হামলার পর এক পা ক্ষতবিক্ষত হয়। সেই সময়ে আমার শরীরে ডায়বেটিস অনেক বেশি ছিলো। বাধ্য হয়ে পা কেটে ফেলতে হয়।
তিনি আরও বলেন, ‘চিকিৎসা সেবা মানবিক পেশা। কাজই হলো মানুষকে সেবা প্রদান করা। নিজ দায়িত্ব ও কর্তব্য থেকে রোগীদেরকে সেবা দিয়ে যাচ্ছি।’
জানা গেছে, ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্য গাজার শিশুরা। প্রতিদিনই আল আকসা হাসপাতালে শিশুদের ভিড় থাকে। এমন পরিস্থিতিতে বসে থাকবেন কীভাবে এই চিকিৎসক। তাই কৃত্রিম হাত-পা সংযোজন করে আবার উপস্থিত হাসপাতালে। লক্ষ্য একটাই, নিজ দেশের অসহায় শিশুদের চিকিৎসা করবেন। সেবা দিয়ে যাবেন মৃত্যুর আগের দিন পর্যন্ত।
এসএইচ
-
১৫ নভেম্বর, ২০২৫
-
২৭ জুলাই, ২০২৫
-
১৭ জুলাই, ২০২৫
-
১৩ এপ্রিল, ২০২৫
গাজায় চিকিৎসাসেবা দেওয়া অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি চিকিৎসক মইনুল হোসেন খান
কুড়িয়ে আনা মেয়াদোত্তীর্ণ ওষুধেই গাজায় আহতদের চিকিৎসা
-
১৩ এপ্রিল, ২০২৫
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ