০৫ জানুয়ারী, ২০২৫ ০৭:৪২ পিএম

৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় সভা বৃহস্পতিবার

৪৩তম বিসিএস: বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনায় সভা বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৩তম বিসিএসের চূড়ান্ত নিয়োগ প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের আবেদন পুনর্বিবেচনার সভা ডেকেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত ২ হাজার ১৬৩ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ জন প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২২৭ জন প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়নি। ওই প্রার্থীরা তাদের নিয়োগের বিষয় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে আগামী ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে তার সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৪৩তম বিসিএস
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত