১৩ জানুয়ারী, ২০২৫ ০৭:৪১ পিএম

৪৩তম বিসিএসের সহকারী ডেন্টাল সার্জনদের ওরিয়েন্টেশন শুরু বুধবার

৪৩তম বিসিএসের সহকারী ডেন্টাল সার্জনদের ওরিয়েন্টেশন শুরু বুধবার
স্বাস্থ্য অধিদপ্তর। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: ৪৩তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত সহকারী ডেন্টাল সার্জনদের ওরিয়েন্টেশন শুরু হবে বুধবার (১৫ জানুয়ারি)। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এই অনুষ্ঠান চলবে পরদিন বৃহস্পতিবার পর্যন্ত। একই সাথে বুধবার এসব চিকিৎসকের চাকরিতে যোগদানপত্র গ্রহণ করা হবে।

রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত সহকারী ডেন্টাল সার্জন চিকিৎসক কর্মকর্তাদের জন্য আগামী বুধবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত যোগদানপত্র গ্রহণ এবং ১৫-১৬ জানুয়ারি দুই দিনব্যাপি ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণকে আগামী মঙ্গলবার বিকাল ৫টায় বিয়াম ফাউন্ডেশনে রিপোর্ট করার জন্য এবং বুধবার যোগদানের সময় দুই কপি যোগদানপত্র ও এক কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার জারি করা প্রজ্ঞাপনের (ঝ) ও (ট) অনুচ্ছেদে বর্ণিত বিধান মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র পদায়নকৃত কর্মস্থলে সংশ্লিষ্ট সিভিল সার্জন বরাবর দাখিল করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত