গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৭০
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটির ৩০টিরও বেশি স্থানে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা। এ নিয়ে প্রায় ১৫ মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৪৫ হাজার ৬৫০ জনে ছাড়িয়েছে।
রোববার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়,গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শিকার গাজা সিটির আল-ঘৌল নামের একটি পরিবার। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) পরিবারটি লক্ষ্য করে হামলা চালায়। এ ঘটনায় একই পরিবারের কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি। তাদের মধ্যে সাত শিশুও রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধারকারীরা যেতে না পারায় এখনো বহু মানুষ হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়েছেন। তাদের অনেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
তাছাড়া গাজা সিটিতে দ্বিতীয় ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছেন যে কমপক্ষে ১০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। দক্ষিণ খান ইউনিসেও ইসরায়েলি বাহিনী একটি গাড়িতে বোমা হামলা চালিয়ে মানবিক সহায়তা প্রদানে নিয়োজিত ছয় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষীকে হত্যা করেছে।
টিআই
-
১৩ জানুয়ারী, ২০২৬
-
০৩ মে, ২০২৫
-
৩০ অগাস্ট, ২০২৪
-
২৪ নভেম্বর, ২০২৩
-
২৩ নভেম্বর, ২০২৩
-
০১ নভেম্বর, ২০২৩
-
২৪ অক্টোবর, ২০২৩
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক