গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘন্টায় নিহত আরও ৪৩ জন
মেডিভয়েস রিপোর্ট: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন আরও ৪৩ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ৭৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (২ মে) সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে ৫২ হাজার ৪১৮ জন এবং এক লাখ ১৮ হাজার ৯১ জনে। হতাহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত প্রায় দেড় মাসে গাজায় নিহত হয়েছেন নতুন দুই হাজার তিন শতাধিক এবং আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি ফিলিস্তিনি।
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়।
টিআই/এনএআর/
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র
ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ
বিএমইউর গবেষণায় উদ্বেগজনক চিত্র
ফুসফুসের ঝুঁকিতে শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ