০৫ জানুয়ারী, ২০২৫ ০৮:৫৮ পিএম

বুধবার থেকে বাড়তে পারে শীতের তীব্রতা: আবহাওয়া অফিস

বুধবার থেকে বাড়তে পারে শীতের তীব্রতা: আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দুই দিন পর গগণ চিরে সূর্য উঁকি দেয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বুধবার (৮ জানুয়ারি) থেকে আবারও শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শনিবার (৪ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন।

এই আবহাওয়াবিদ জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) পর্যন্ত শীতের তীব্রতা তেমন থাকবে না। তবে বুধবার থেকে আবারও বাড়তে পারে শীতের তীব্রতা। এছাড়া ৭-৮ জানুয়ারি দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে জানিয়ে তিনি বলেন, সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে তীব্র শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি এবং মাঝারি শৈত্যপ্রবাহের সময়ে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে ওঠা-নামা করতে পারে।

এছাড়া দেশের অন্যত্র ২ থেকে ৩টি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এতে শীতের অনুভূতিও কিছুটা বাড়তে পারে।

প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে ঢাকায় ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আবহাওয়া
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক