প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: পোস্ট গ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিক বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে শাহবাগ মোড়ে আন্দোলনকারী প্রশিক্ষণার্থী চিকিৎসকদেরকে একথা বলেন তিনি।
অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘পোস্ট গ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবি আদায় হবে। প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি যৌক্তিক এবং ভিসি হিসেবে দাবি আদায়ে সব ধরনের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি জানি তোমাদের কষ্টের পরিমাণ কেমন। ৫ আগস্টের পর এ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি থাকার কারণে ভাতা বৃদ্ধির বিষয়ে জড়িত ছিলাম। আর তোমরা মাঠে ছিলা, বলে আমরা কিছু জায়গা পেয়েছি, এটাও ঠিক। তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এটাও আমি একমত। আমাদের দাবি-দাওয়া অনেক কষ্ট করে উদ্ধার করতে হয়।’
তিনি আরও বলেন, ‘তোমাদের এখানে মনে হলো, এরশাদ বিরোধী আন্দোলনে চিকিৎসকরা বেশি ভূমিকা রেখেছিল। রাজপথে আন্দোলন করতে গিয়ে আমাকে আর্মিরা ধরে নিয়ে গিয়েছিল, এ রকম সময়ে। চব্বিশের আন্দোলনেও ভূমিকা ছিল। আন্দোলন ছাড়া ফল হয় না, এটার সাথে আমরাও একমত। একই সময়ে চিকিৎসকরা রাজপথে আন্দোলন করেছে, চিকিৎসাও দিয়েছে। তার মানে চিকিৎসকরা অধিকারে আদায়েও সক্ষম, আন্দোলন করতেও সক্ষম। আবার জনভোন্তি দূর করতেও সক্ষম।’
অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘পৃথিবীর এমন কোন দেশ নাই, যেখানে এতো নাম মাত্র ভাতা দেওয়া হয়। যেটা অনেক অফিসারের ড্রাইভারের বেতনের চেয়েও কম। আপনাদেরকে (প্রশিক্ষণার্থী চিকিৎসক) বলছি, আপনাদের পক্ষে আমরা। আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি আবার যাবো মন্ত্রণালয়ে। আমরা আশা করি, আপনাদের দাবি পূরণ হবে। আমরা আশাবাদী আপনারা আমাদেরকে সময় দেন। অফিসিয়াল প্রসিডিউর যেটা, সেটার জন্যে হলেও সময় দেন। আমরা আশাবাদী, আপনাদের দাবি আদায় হবে।’
এসএএইচ/এমইউ
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫