১১ ডিসেম্বর, ২০২৪ ০৩:৩৭ পিএম

তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত

তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চের (বিএসএলসিটিআর) উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক বার্ষিক লিভার ক্যানসার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিভার ক্যানসারের আধুনিক চিকিৎসা, ব্যবস্থাপনা ও গবেষণার সবশেষ গবেষণালব্ধ ফলাফল নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএলসিটিআরের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সেলিমুর রহমান, বিএসএলসিটিআরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ফারুক আহমেদ, বিএসএলসিটিআরের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো. ফজল করিম এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

সম্মেলনে অংশগ্রহণকারী জাতীয় ও আন্তর্জাতিক লিভার বিশেষজ্ঞরা লিভার ক্যানসারের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনকারী গবেষণা এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত উপস্থাপন করেন। সম্মেলনটি স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন তারা।
 

এসআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক