১১ ডিসেম্বর, ২০২৪ ০৪:১২ পিএম

শেবাচিম পরিচালকের সঙ্গে তিন ক্লাবের সম্মিলিত সাক্ষাৎ

শেবাচিম পরিচালকের সঙ্গে তিন ক্লাবের সম্মিলিত সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনিরের সঙ্গে সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ করেছেন শেবাচিমের তিনটি ক্লাবের সদস্যরা। ক্লাবগুলো হলো- সন্ধানী, মেডিসিন এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটি।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেবাচিম পরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।

সম্মিলিত এ সাক্ষাতকালে শেবাচিম হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির সংগঠনগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। সেইসঙ্গে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকার জন্য ক্লাব সংশ্লিষ্ট সবার প্রশংসা করেন পরিচালক।

সম্মিলিত এ সাক্ষাতের সময় তিনটি ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শেবাচিম
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক