৩০ নভেম্বর, ২০২৪ ০৩:০৩ পিএম
বিদেশে চিকিৎসকদের প্রশিক্ষণ প্রসঙ্গে স্বাস্থ্য উপদেষ্টা

‘প্রশিক্ষণ নিতে গিয়ে ফেরত না আসা দরিদ্র দেশের জন্য অপচয়’

‘প্রশিক্ষণ নিতে গিয়ে ফেরত না আসা দরিদ্র দেশের জন্য অপচয়’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিদেশে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসক আর দেশে ফেরেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। একই সঙ্গে বিষয়টিকে ‘অপচয়’ উল্লেখ করে এ ক্ষেত্রে শর্ত আরোপের উপর ইঙ্গিতও দিয়েছেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘দুই থেকে তিন দিনের প্রশিক্ষণে ভালোভাবে শেখার সুযোগ নেই। তাই সাতদিন বা লম্বা সময় ধরে প্রশিক্ষণের কোনো আপত্তি নেই।’

এ সময় চিকিৎসকদের দেশে না ফেরার প্রসঙ্গ উত্থাপন করে তিনি। বলেন, ‘কিন্তু ৪০ জনেরও বেশি সংখ্যক ডাক্তার দেশের বাইরে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর ডিগ্রি নিতে গিয়ে আর ফেরত আসেননি। তাদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। দরিদ্র দেশের এই অপচয় কীভাবে ঠেকাবেন?’

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ‘তাদের কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। তবুও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।’

স্বাস্থ্যখাত দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে দেশের স্বাস্থ্যখাত। কিন্তু দেশে ওষুধের দাম দিন দিন বাড়ছে।’

এ অবস্থায় সাধারণ মানুষের ক্রয়সীমায় এনে ওষুধের মূল্য নির্ধারণ আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য উপদেষ্টা
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক