৩০ নভেম্বর, ২০২৪ ১১:১০ এএম

বিএসএমএমইউতে গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বিএসএমএমইউতে গর্ভকালীন ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত হয়েছে ‘গর্ভকালীন ডায়াবেটিস: আধুনিক নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক সেমিনার। শুক্রবার (২৯ নভেম্বর) অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এবং প্ল্যানেটারি হেলথ অ্যাকাডেমি (বিএইচএ) কর্তৃক এই সেমিনার আয়োজিত হয়।

সেমিনারে বিশ্বব্যাপী উন্নয়ন, টেকসইতা এবং আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ, শিল্প বিশেষজ্ঞ এবং নীতি নির্ধারকরা অংশ নিয়েছিলেন। এতে কনটিনিউয়িং মেডিকেল এডুকেশনের (সিএমই) উদ্দেশ্য অনুযায়ী গর্ভকালীন ডায়াবেটিসের ওপর আধুনিক নির্ণয়, স্ক্রীনিং এবং ব্যবস্থাপনার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পিএইচএর ইলেক্ট চেয়ারম্যান ড. শাকিল ফারিদ, পিএইচএর ওবিজিওয়াইএন ফ্যাকাল্টি লিড ড. রেহানা জামান, ওএনজিওয়াইএন এর অ্যাসোসিয়েট ফ্যাকাল্টি লিড ড. শারমিন আব্বাসী প্রমুখ সেমিনারে আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ওজিএসবির সাবেক সভাপতি প্রফেসর রোশান আরা বেগম এবং প্রফেসর ফারহানা দেওয়ান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত