২৮ নভেম্বর, ২০২৪ ০৪:২৫ পিএম

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট পদ ৩৬৮৮

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, মোট পদ ৩৬৮৮
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে বিভিন্ন পদে মোট তিন হাজার ৬৮৮ শূন্য পদে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ ছাড়া ২০২৫ সালের মে মাসে ২৭তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হতে পারে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) ও যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাস।

বিজ্ঞপ্তিতে বিভিন্ন ক্যাডারের বর্ণনা দিয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহে প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।’

বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবারে মোট তিন হাজার ৬৮৮ শূন্য পদে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে তিন হাজার ৪৮৭টি। আর নন-ক্যাডারে রয়েছে ২০১টি পদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। ৩ জানুয়ারির মধ্যে দেওয়া যাবে নির্ধারিত ফি।

কোন ক্যাডারে কত পদ?

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাধারণ ক্যাডারে মোট ৬২৭টি পদ রয়েছে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২০০, পররাষ্ট্র বিষয়ক ১৫, পুলিশ ১০০, আনসার আট, নিরীক্ষা ও হিসাব ২৩, কর ১০৪, শুল্ক ও আবগারি ৫০, সমবায় চার, রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক চার, তথ্য ৪৩, ডাক ১৩, পরিবার পরিকল্পনা ৬২ এবং খাদ্য ক্যাডারে রয়েছে একটি পদ।

প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের মোট এক হাজার ৮৮৩টি পদের মধ্যে পরিসংখ্যানে সাত, রেলওয়ে প্রকৌশলে ১১, সড়ক ও জনপথে এক, তথ্যে ২৫, জনস্বাস্থ্য প্রকৌশলে পাঁচ, বনে পাঁচ, মৎস্যে ৫৪, কৃষিতে ২২১, স্বাস্থ্যে ১৩৬১, পরিবার পরিকল্পনায় ১৩৮, গণপূর্তে ২৫টি পদ রয়েছে।

সাধারণ শিক্ষায় সরকারি সাধারণ কলেজে ৯২৯, সরকারি প্রশিক্ষণ কলেজে নয় ও সরকারি মাদ্রাসা-ই আলিয়ায় ২৭টি পদ রয়েছে। আর কারিগরি শিক্ষায় রয়েছে ১২টি পদ।

এ ছাড়া নন-ক্যাডারের মধ্যে নবম গ্রেডে ৪১, দশম গ্রেডে ১৫৪ এবং দ্বাদশ গ্রেডে ছয়টি শূন্য পদ রয়েছে।

►বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক