২১ নভেম্বর, ২০২৪ ০৬:৪৬ পিএম

ম্যাটস শিক্ষার্থীদের ছয় মাসের ইন্টার্নশিপ অনুমোদন

ম্যাটস শিক্ষার্থীদের ছয় মাসের ইন্টার্নশিপ অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাধারণ ম্যাটস ঐক্য পরিষদের পত্র ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবনা অনুযায়ী মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের চার বছরের একাডেমিক কোর্স শেষে ভাতাবিহীন ছয় মাসের কোর্সের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ অনুমোদন দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘সাধারণ ম্যাট শিক্ষার্থী ঐক্য পরিষদের পত্র এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবনামতে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের ভবিষ্যত পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধির জন্য চার বছরের ম্যাটস একাডেমিক কোর্স শেষে সরকারি ও বেসরকারি হাসপাতালে লগ বুকসহ ছয় মাসের ভাতাবিহীন ইন্টার্নশিপের অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’

অফিস আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার ও বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের সচিবসহ সংশিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ম্যাটস
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক