১০ অক্টোবর, ২০২৪ ১০:৫৯ এএম
অছাত্রদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ

মমেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে বহাল

মমেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে বহাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজে (মমেক) ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বলবত রেখেছে একাডেমিক কাউন্সিল। বুধবার (৯ অক্টোবর) কাউন্সিলের সভায় সকল ব্যাচের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ছাত্রাবাস থেকে অছাত্রদের সরে যাওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে সভা থেকে।

একাডেমিক কাউন্সিল সূত্রে জানা গেছে, গতকাল কাউন্সিলের সভায় সকল ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় তারা বেশ কিছু দাবি জানালে সভায় তা গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে গ্রহীত তিনটি সিদ্ধান্ত হলো

১. ম৫৬-ম৬১ পর্যন্ত যাদের নাম ব্যাচ সিদ্ধান্তে আসেনি, তাদের বিরুদ্ধে নতুন করে সবার অগোচরে জমা দেওয়া কোনো তালিকা গ্রহণ করা হবে না। তবে ম৫৬ এর উপরে কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে, যেহেতু সে ব্যাপারে ব্যাচ ডিসিশন হয়নি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ নিতে পারে।

২. ছাত্রাবাসগুলোতে বর্তমান শিক্ষার্থী ছাড়া বাকিরা থাকতে পারবে না। অবিলম্বে তাদেরকে ইন্টার্নি হোস্টেল বা অন্যত্র সরে যেতে হবে।

৩. মমেকে ছাত্ররাজনীতির ক্ষেত্রে ইতিপূর্বে একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটিই বলবৎ থাকবে।

একাডেমিক কাউন্সিলের সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খান।

এনএআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত