১০ অক্টোবর, ২০২৪ ০২:৫৭ পিএম
পায়ের যত্নে সর্বাধুনিক সেবার অঙ্গীকার

পডিয়াট্রি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

পডিয়াট্রি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
দেশে পডিয়াট্রি অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ডায়াবেটিস, অর্থোপেডিক, ভাসকুলার এবং প্লাসটিক সার্জারিএই চার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে পডিয়াট্রি অ্যাসোসিয়েশন। গত ৮ অক্টোবর রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অ্যাসোসিয়েশনটি।

এ সময় বক্তারা জানান, দেশের শীর্ষ সার্জন এবং চিকিৎসকদের যুগান্তকারী এই পদক্ষেপের লক্ষ্য সংক্রমণ, অঙ্গচ্ছেদ এবং লিম্ব স্যালভেশন সমস্যাগুলোর সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যথাযথ সমাধান নিশ্চিত করা।

সভায় জানানো হয়, দেশে ডায়াবেটিক ফুট সংক্রান্ত জটিলতার কারণে অঙ্গচ্ছেদের হার অত্যন্ত বেশি। নবগঠিত পডিয়াট্রি অ্যাসোসিয়েশন পায়ের যত্নে সর্বাধুনিক প্রযুক্তি ও সেবার প্রয়োগ নিশ্চিত করবে, যা অঙ্গচ্ছেদের ঝুঁকি কমাতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের পায়ের যত্নের ভবিষ্যৎ ও সর্বাধুনিক চিকিৎসা নিয়ে আলোচনা করেন বক্তারা।

বিশ্ব পডিয়াট্রি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নুরুল আলম। এ ছাড়াও ডায়াবেটিস, অর্থোপেডিক, ভাসকুলার এবং প্লাসটিক সার্জারি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক