১৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:০৮ পিএম

মমেক হাসপাতালে নতুন ভবনের আগুন নিয়ন্ত্রণে

মমেক হাসপাতালে নতুন ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রায় এক ঘণ্টার চেষ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল বাহিনী। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

এর আগে বিকাল ছয়টার দিকে হাসপাতালের একটি ভবনের উপরের অংশে আগুনের সূত্রপাত হয়। এ সময় ধোঁয়া দেখে হাসপাতালে থাকা রোগী ও স্বজনদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছোটাছুটি শুরু করেন রোগী ও স্বাস্থ্যকর্মীসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

হুড়োহুড়ি করে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ময়মনসিংহের দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমের কন্ট্রোলার মেশিনের সঙ্গে থাকা বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

লিফট কন্ট্রোল রুমে আগুন লাগায় ভবনের বিভিন্নতলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন বড় না হলেও ধোঁয়া দেখে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৫টি স্টেশনের ১০টি ইউনিট একসঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হয়।

এর আগে গত ১৯ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের একটি গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত