২৭ অক্টোবর, ২০২৬ ০৪:২২ পিএম

এমবিবিএস পরিচয়ে চিকিৎসা: চাঁদপুরে প্যারামেডিককে এক লক্ষ টাকা জরিমানা

এমবিবিএস পরিচয়ে চিকিৎসা: চাঁদপুরে প্যারামেডিককে এক লক্ষ টাকা জরিমানা
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুরের শাহরাস্তিতে ছিদ্দিকুর রহমান নামের এক প্যারামেডিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) রাতে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে প্যারামেডিক ছিদ্দিকুর রহমানকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দিতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারের প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক