১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:৪৬ পিএম

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকের স্বেচ্ছায় পদত্যাগ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালকের স্বেচ্ছায় পদত্যাগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নার্সদের পেশা নিয়ে অসম্মানজনক মন্তব্যের জেরে উদ্ভূত পরিস্থিতিতে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (অর্থ ও বাজেট) ডাঃ স্বপন কুমার মন্ডল। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ সংক্রান্ত পদত্যাগপত্র জমা দেন তিনি। 

এতে বলা হয়, ‘বিনীত নিবেদন এই যে আমি ডাঃ স্বপন কুমার মন্ডল উপসচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এর পরিচালক (অর্থ ও বাজেট) পদে কর্মরত আছি। নার্সদের পেশা নিয়ে অসম্মানজনক মন্তব্য করার কারণে সর্বসাধারণ নার্সদের দাবির পরিপ্রেক্ষিতে আমি অত্র অধিদপ্তরের পরিচালক (অর্থ ও বাজেট) পদ হতে অদ্য ০৯/০৯/২০২৪ ইং তারিখে স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম।’

‘অতএব জনাবের নিকট আবেদন উক্ত পদ হতে অব্যাহতি দানে জনাবের সু-মর্জি হয়’—বলা হয় পদত্যাগপত্রে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদত্যাগ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত