১০ সেপ্টেম্বর, ২০২৪ ১২:১১ পিএম

বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে এনডিএফ

বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে এনডিএফ
বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে চিকিৎসকদের সংগঠন এনডিএফ।

মেডিভয়েস রিপোর্ট: দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১১টি জেলার লাখ লাখ মানুষ। দুর্যোগের শুরু থেকে বন্যার্ত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত ও ত্রাণ বিতরণ করে আসছে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। 

এরই ধারাবাহিকতায় রোববার (৮ সেপ্টেম্বর) ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির মাধ্যমে ফেনী জেলার ফুলগাছি উপজেলার খিলপাড়া হাফেজিয়া মাদ্রাসায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে সংগঠনটি। দেওয়া হয়েছে আর্থিক সহায়তাও।

সকাল ৯টা থেকে এই কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত। এ সময় ৪৫০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। এ ছাড়া ১১০ জনকে অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত থেকে সেবা দিয়েছেন শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আলমগীর হোসেন, ডা. রুহুল আমিন ও ডা. তানভীর আহমেদ। এ ছাড়া চিকিৎসাসেবায় সহযোগিতা করেন বিএসএমএমইউর সিনিয়র স্টাফ নার্স আমিনুল ইসলাম ও জাকির হোসেন প্রমুখ। এই ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন খিলপাড়া সোসাইটির ফখরুল, ফিরোজ ও জসিমসহ আরো অনেকে।

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের সার্বিক তত্ত্বাবধানে বন্যাদুর্গত এলাকায় প্রাথমিক চিকিৎসাসেবা ও ত্রাণ উপহার কার্যক্রম অব্যাহত রেখেছে এনডিএফ। এ পর্যন্ত প্রায় ১০টি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম করেছে সংগঠনটি।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক