০৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২২ পিএম

শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান: ডিএমসির পাঁচ শিক্ষককে বদলি

শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান: ডিএমসির পাঁচ শিক্ষককে বদলি
অধ্যাপক ডা. নুর হোসেন, ডা. খোরশেদ, ডা. মাহফুজ, ডা. মুরাদ ও ডা. ইফফাত।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের বিপক্ষে অংশগ্রহণ করাসহ নানা অভিযোগে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) পাঁচ শিক্ষককে বিভিন্ন মেডিকেলে বদলি ও পদায়নের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে বদলির আদেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। পদায়কনকৃত কর্মকর্তাদেরকে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।’

বদলির আদেশ পাওয়া চিকিৎসকরা হলেন, ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া ও অধ্যাপক ডা. এ জেড এম মাহফুজুর রহমান, শিশু বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইফফাত আরা সামসাদ, অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ খোরশেদ আলম ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুরাদ হোসেন।

ঢাকা মেডিকেলের চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিযোগ, দলীয় লেজুড়বৃত্তি ও নিজের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন বদলির আদেশ পাওয়া এই পাঁচ শিক্ষক। শিক্ষার্থীদের বিপদে পাশে ছিলেন না। এর মধ্যে অধ্যাপক ডা. ইফফাত আরা সামসাদ, অধ্যাপক ডা. মো. নুর হোসেন ভূঁইয়া ও ডা. মুরাদ হোসেন গত ৩ আগস্ট শান্তি সমাবেশে সক্রিয় ভূমিকায় ছিলেন।

ঢাকা মেডিকেলের এক শিক্ষার্থী মেডিভয়েসকে বলেন, ‘বদলির আদেশ পাওয়া শিক্ষকদের কেউ কেউ পদের অপব্যবহার করেছেন। এর মধ্যে অধ্যাপক ডা. খোরশেদ আলম বিরোধী মত দমনে নিপীড়ন চালিয়েছেন। আর অধ্যাপক ডা. মাহফুজুর রহমানে ঢাকা মেডিকেলের হল প্রভোস্ট ছিলেন। দায়িত্বে থাকাকালীন সাধারণ শিক্ষার্থীদের জন্য তেমন ভূমিকা রাখেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেলের এক চিকিৎসক বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখেছেন এই পাঁচ শিক্ষক। তাঁরা স্বৈরাচারের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।’

অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক ডা. ইফফাত আরা সামসাদকে ফোন করা হলে তিনি ফোন ধরে কেটে দেন। এ ছাড়া ডা. মুরাদ হোসেনকে ফোনে পাওয়া যায়নি।

এসএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডিএমসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক