১৭ অগাস্ট, ২০২৪ ১২:৫৭ পিএম

ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগের ৩ সিদ্ধান্ত

ছাত্র-জনতার চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্য বিভাগের ৩ সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিন সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাস্থ্য সেবা বিভাগ।

আজ শনিবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ছাত্র জনতার চিকিৎসা সুনিশ্চিত করার নিমিত্তে নিম্নলিখিত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। যা সকল সরকারি হাসপাতালের জন্য প্রযোজ্য। নীতিমালাসমূহ-

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, তাঁদের সুচিকিৎসার জন্য বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

২. আহত ছাত্র-জনতা বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগছেন এবং তাদের এমন অনেকের রয়েছেন। তাঁদের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে। এই সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিটগুলোতে কেবল মাত্র বিশেষায়িত কনসালটেন্ট বা চিকিৎসক, নার্সরা এবং রোগীর বৈধ প্রতিনিধি ব্যতিত অন্য কাউকে প্রবেশ না করানো যাবে না।

৩. এ সকল বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিটগুলোতে সংল্লিষ্ট পরিচালক সার্বক্ষণিক নজরদারি করবেন। উল্লেখ্য যে, বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিটসমূহে রোগীর স্বজন বা বৈধ প্রতিনিধি পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এটি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অতীব জরুরি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য বিভাগ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক