১৩ অগাস্ট, ২০২৪ ০৪:৫৪ পিএম

এসবি থেকে সরিয়ে দেওয়া হলো মনিরুল ইসলামকে

এসবি থেকে সরিয়ে দেওয়া হলো মনিরুল ইসলামকে
মো. মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানের দায়িত্ব থেকে মো. মনিরুল ইসলামকে সরিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ এই প্রজ্ঞাপনে সই করেছেন।

এর আগে ২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে মনিরুলকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল।

১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মনিরুল। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।

মনিরুল ইসলামের আগে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া র‍্যাব মহাপরিচালক, ডিএমপি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অন্তর্বর্তীকালীন সরকার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক