০৫ অগাস্ট, ২০২৪ ০২:৫১ পিএম

কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধানের ভাষণ

কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধানের ভাষণ
ওয়াকার-উজ-জামান।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বিকেল তিনটায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর বলেছে, সেনাপ্রধান বক্তব্য না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করতে বলা হয়। সেনাপ্রধান এমনটাই অনুরোধ করেছেন।

এদিকে আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত তিনদিনের সাধারণ ছুটি চলছে। একইসঙ্গে গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সেনাবাহিনী
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক