০৩ ডিসেম্বর, ২০২৪ ০৩:১৩ পিএম

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালিদের চিকিৎসা সেবা প্রদান সেনাবাহিনীর

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালিদের চিকিৎসা সেবা প্রদান সেনাবাহিনীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাঙামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে গরিব ও দুস্থদের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কাপ্তাই অটল ৫৬ বেঙ্গল সেনাবাহিনীর সহযোগিতায় সোমবার (২ ডিসেম্বর) পাহাড়ি-বাঙালিদের মাঝে এই সেবা প্রদান করা হয়।

চিকিৎসা সেবা নিতে আসা কালু শীল বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে মানুষ অনেক খুশি হয়েছেন। এ অঞ্চলের গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করায় সেনাবাহিনীর প্রতি পাহাড়ী-বাঙালী সবাই কৃতজ্ঞতা জানাই।

চিকিৎসাসেবা প্রদানকালে রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ আল মাহিন পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা প্রদান করেন জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন জামিল মোঃ আশিক রিয়াদ।

ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই জোন কমান্ডার।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক