১৯ মে, ২০২৫ ০২:৫৮ পিএম

দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ

দিনাজপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দিনাজপুরের ঘোড়াঘাটে ওসমানপুর সেনা ক্যাম্পের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) ২ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, চিনি ও বিভিন্ন সামগ্রীসহ ৫ শতাধিক মানুষকে বিনামূলে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেন।

খাদ্য সামগ্রী বিতরণ স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে রংপুর সেনানিবাসের লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ, লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আলমগীর হোসেন, মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোস্তাফিজ, মেজর আতাউর রহমান, ওসমানপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর ফারাবি, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মেদ জানান, ‘সেনাবাহিনীর সেবামূলক কার্যক্রমে অংশ হিসেবে আগামীতেও এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে।’

এসএইচবি/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সেনাবাহিনী
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক