রোববারের এইচএসসি পরীক্ষা স্থগিত
মেডিভয়েস রিপোর্ট: রোববার (৪ আগস্ট) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত এসব পরীক্ষা ১১ আগস্টের পর নতুন সময়সূচি অনুযায়ী নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, চলমান পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।
প্রসঙ্গত, গত ৩০ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে তিন দফায় পরীক্ষা পেছানোর কারণে পরীক্ষা শেষ হতে আরও সময় লাগবে।
এনএআর/
-
১৫ অক্টোবর, ২০২৪
-
০৭ অক্টোবর, ২০২৪
-
২৫ জুলাই, ২০২৪
-
২৭ অগাস্ট, ২০২৩
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৩
-
১৯ অক্টোবর, ২০২২