সাত মাসে ডেঙ্গু আক্রান্ত ছয় হাজার, ২৪ ঘণ্টায় ১৭৬
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরে এ পর্যন্ত মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩২০ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু না থাকলেও ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন দুই হাজার ৬৬৯ জন। যা আগের ছয় মাসের কাছাকাছি।
আজ বুধবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ১৭৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে কোনো মৃত্যু নেই। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৪ জন। এ ছাড়া এই সপ্তাহে আক্রান্ত হয়েছেন ৮২৪ জন। মৃত্যু হয়েছে তিনজনের।
তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগের ৬৩ জন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭ জন, উত্তরে ১৬ জন, ঢাকা বিভাগে ছয়জন, বরিশাল বিভাগে ১৯ জন, খুলনা বিভাগে ১২ জন এবং তিনজন ময়মনসিংহ বিভাগের রয়েছেন।
জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩২০ জন। মৃত্যু হয়েছে ৫৬ জনের। এর মধ্যে চলতি জুলাইয়েই আক্রান্ত হয়েছে দুই হাজার ৬৬৯ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
বছরের শুরু থেকে এ পর্যন্ত মৃতদের অর্ধেকই নারী। মৃত্যুর তালিকায় শীর্ষে আছে ঢাকা দক্ষিণ সিটি, ৩৩ জন। এ ছাড়া ঢাকা উত্তরে ছয়, চট্টগ্রাম বিভাগে সাত, সিটিতে এক এবং বরিশাল বিভাগে নয়জনের মৃত্যু হয়েছে।
অপরদিকে আক্রান্তে শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। ওই বিভাগে আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৮৩৮ জন, চট্টগ্রাম সিটির রয়েছেন ৪৫ জন। এরপরই ঢাকা দক্ষিণে এক হাজার ৪৪০, উত্তরে এক হাজার চার, ঢাকা বিভাগে ৬৬০, বরিশালে ৭৮০, খুলনায় ৩২৩, ময়মনসিংহে ১১৬, রাজশাহীতে ৭২, রংপুরে ৩১ এবং সিলেটে রয়েছেন ১১ জন।
এনএআর/
-
১০ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬
-
০৮ অগাস্ট, ২০২৬
-
০১ অগাস্ট, ২০২৬
-
৩০ জুলাই, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
২৬ জুলাই, ২০২৬
-
২১ জুলাই, ২০২৬
-
২০ জুলাই, ২০২৬
এনডিএফের বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা
ডেঙ্গু এখন মৌসুমি রোগ নয়, নিয়ন্ত্রণে জরুরি সমন্বিত উদ্যোগ
-
১৮ জুলাই, ২০২৬