১৩ জুলাই, ২০২৪ ০৫:৩৯ পিএম

যেকোনো মূল্যে শিশুদের আইসিইউ চালু করা হবে: বিএসএমএমইউ ভিসি

যেকোনো মূল্যে শিশুদের আইসিইউ চালু করা হবে: বিএসএমএমইউ ভিসি
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যেকোনো মূল্যে পেডিয়াট্রিক ইনটেনসিট কেয়ার (পিআইসিইউ) চালু করা হবে বলে মন্তব্য করেছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। মুমূর্ষু শিশুদের চিকিৎসায় বিদ্যমান জনবল দিয়েই এই পিআইসিইউ করা হবে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে শিশু অনুষদভুক্ত সকল বিভাগ, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ এবং শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান ভিসি নূরুল হক।

বর্তমানে আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো পিআইসিইউ নেই উল্লেখ করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেকোনো মূল্যে পিআইসিইউ চালু করা হবে। বিদ্যমান জনবল দিয়েই মুমূর্ষু শিশু রোগীদের জন্য এই পিআইসিইউ করা হবে। বিভিন্ন সময় শিশুদের জটিল অপরেশন পরবর্তী অপরিহার্য চিকিৎসাসেবা প্রদানের জন্য পিআইসিইউর বিকল্প নেই।’

সভাসূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগ, শিশু সার্জরি বিভাগ, শিশু কার্ডিওলজি বিভাগ, শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও নিউট্রিশন বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগ, শিশু বিভাগ, শিশু নিউরোলজি বিভাগ, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ, নিওনেটোলজি বিভাগ, পেডোডন্টিকস বিভাগ রয়েছে। এ সকল বিভাগের শিক্ষক, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ বিদ্যমান জনবল দিয়েই পিআইসিইউ চালু করা হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত