১৩ জুলাই, ২০২৪ ০৪:৫৩ পিএম

‘শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম চালু ২০২৫ সালে’

‘শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম চালু ২০২৫ সালে’
শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকে চালু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৩ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সকলেই ২০২৫ সালের ১ জুলাই থেকে যুক্ত হবেন। শিক্ষকদের দাবিগুলোর মধ্যে এটাও অন্যতম একটা দাবি। তাদের কথা হচ্ছে, ‘সবার পেনশন কার্যকর হবে ২৫ সাল থেকে আমাদের কেন ২৪ সাল?’ আমি বলতে চাই, শিক্ষকদের ব্যাপারে যে বার্তা গেছে সেটা মিস্টেক। সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে ১ জুলাই ২০২৫।

শিক্ষকদের চলমান আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন। পরবর্তী যেকোনো সিদ্ধান্ত আলাপ-আলোচনার মাধ্যমে নেওয়া হবে।

এদিকে, বৈঠক শেষে আলোচনা ভালো হয়েছে জানিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা খোলামেলা আলোচনা হয়েছে। আমাদের দাবির বিষয়গুলো আমরা বৈঠকে জানিয়েছি।

শিক্ষকদের তিন দফা দাবি নিয়ে ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষকদের অন্যান্য দাবি নিয়েও আলোচনা হয়েছে। এগুলো নিয়ে আরও পর্যালোচনার সুযোগ আছে। সরকার পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা ও আর্থিক সুযোগ-সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

বৈঠকে ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রহিমসহ ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক