০৯ জুলাই, ২০২৪ ০৮:০৫ পিএম
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮৮
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৭ জন।
আজ মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ২৯ জনই চট্টগ্রাম বিভাগের। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ১৪, দক্ষিণে ১৩, ঢাকা বিভাগে ৮, খুলনা বিভাগে ১৪, বরিশালে ৮ এবং ময়মনসিংহ বিভাগ ও সাভার উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন।
এতে আরও জানানো হয়, আক্রান্তদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৩৫ জন নারী। এর মধ্যে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশু থেকে সত্তরোর্ধ্ব পর্যন্ত রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে মোট চার হাজার ১২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৭ জনের।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডেঙ্গু
-
১৫ নভেম্বর, ২০২৬
-
১৪ নভেম্বর, ২০২৬
-
১২ নভেম্বর, ২০২৬
-
১০ নভেম্বর, ২০২৬
-
০৯ নভেম্বর, ২০২৬
-
০৮ নভেম্বর, ২০২৬
-
০৭ নভেম্বর, ২০২৬
-
০২ নভেম্বর, ২০২৬
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
-
০১ নভেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
এই বিভাগের সর্বাধিক পঠিত