২২ জুন, ২০২৪ ০৩:৩৪ পিএম

হজে গিয়ে না ফেরার দেশে অধ্যাপক ওয়াহিদুর রহমান

হজে গিয়ে না ফেরার দেশে অধ্যাপক ওয়াহিদুর রহমান
১৬ জুন জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের সময় তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পবিত্র হজ পালনকালে শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ ওয়াহিদুর রহমান মৃত্যুবরণ করেছেন। গত ১৬ জুন জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপের সময় তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন শোক প্রকাশ করেছেন। আজ শনিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় বলা হয়েছে, ‘পবিত্র হজ্ব পালনকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ ওয়াহিদুর রহমানের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সরকারী চাকুরীজীবি হিসেবে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন।’

এতে আরও বলা হয়, ‘অধ্যাপক ডা. সৈয়দ ওয়াহিদুর রহমানের মৃত্যুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন শোক জানিয়েছেন। তাঁর মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোকাভিভূত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

ডা. সৈয়দ ওয়াহিদুর রহমানের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ জুন জামারাতের শয়তানকে পাথর নিক্ষেপের সময়ে তিনি নিখোঁজ হন।পাঁচ দিন পরে আজ শনিবার তার মৃত্যু সংবাদ পাওয়া যায়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত