১০১ বছর বয়সেও সেবা দিয়ে যাচ্ছেন মার্কিন এই নিউরোলজিস্ট
মেডিভয়েস রিপোর্ট: আগামী জুলাইয়ে ১০২ বছরে পা দেবেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক হাওয়ার্ড টাকার। দেশটিতে দীর্ঘ ৭৭ বছর ধরে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন এই নিউরোলজিস্ট। ১৯৪৭ সাল থেকে তিনি চিকিৎসা পেশায় নিয়োজিত। মানুষকে সেবা দেওয়ার পাশাপাশি তিনি চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদেরও পড়ান।
২০২১ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হাওয়ার্ডকে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্র্যাকটিসিং চিকিৎসকের খেতাব দেয়। তাঁর জন্ম ১৯২২ সালের ১০ জুলাই, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে।
আমেরিকানদের মধ্যে অবসর গ্রহণ এড়িয়ে কাজ করার ক্রমবর্ধমান একটি প্রবণতার উল্লেখযোগ্য উদাহরণ হাওয়ার্ড। হাওয়ার্ড মনে করেন, যেসব মানুষ দীর্ঘদিন বাঁচেন, তাদের দিকে তাকালে দেখা যাবে, ৮০, ৯০, এমনকি কিছু ক্ষেত্রে ১০০ বছর বয়সের পরও তাঁরা কাজ করেন।
তিনি শিক্ষার্থীদের শিখিয়ে সময় কাটান। পড়ানোর ক্ষেত্রে তিনি স্নায়ুবিদ্যার সাম্প্রতিক প্রবণতাগুলোর বিষয়কে অগ্রাধিকার দেন। চিকিৎসাবিদ্যা চর্চায় প্রযুক্তির ব্যাপক প্রভাবের সময় তিনি শিক্ষার্থীদের মানুষের কথা শুনতে বলেন। রোগের পর্যাপ্ত ইতিহাস সংগ্রহ করতে বলেন। রোগীকে প্রশ্ন করার সময় তার দিকে তাকিয়ে কথা বলতে বলেন।
তিনি জানান, সকালে তাঁর ঘুম পেলেও প্রতিদিন সকাল সাড়ে আটটায় ঘুম থেকে উঠেন। এরপর সারা দিনের কাজের জন্য প্রস্তুতি নেন। তিনি কাজ করার মাধ্যমে তাঁর মস্তিষ্ককে উদ্দীপিত রাখেন। তাঁর দৃঢ় বিশ্বাস, অবসর হলো দীর্ঘায়ুর শত্রু।
হাওয়ার্ড বলেছেন, বছরের পর বছর ধরে পরিবর্তনশীল প্রযুক্তির সঙ্গে তাঁকে মানিয়ে নিতে হয়েছে। তাঁর বয়সী কারও জন্য বিষয়টি খুব একটা সহজ কাজ ছিল না। তিনি এমন অনেক চিকিৎসককে চেনেন, যারা শুধু কম্পিউটার চালানো শিখবেন না বলে অবসরে চলে গেছেন। কিন্তু তিনি মনে করেন, বয়সকালেও অধ্যবসায়সহ কোনো কিছু শেখার আকাঙ্ক্ষা থাকা অত্যন্ত দরকারি।
এনএএন/
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন