২৬ মার্চ, ২০২৬ ০১:৪৩ পিএম

নবগঠিত এমডিএসএন’র সভাপতি নাফিস ও সম্পাদক ইমন

নবগঠিত এমডিএসএন’র সভাপতি নাফিস ও সম্পাদক ইমন
নাফিস আশরাফ, তৌফিকুজ্জামান ইমন। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: নড়াইল জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সমন্বয়ে নতুন সংগঠন মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নড়াইলের (এমডিএসএন) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নাফিস আশরাফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌফিকুজ্জামান ইমন।

মঙ্গলবার (২৪ মার্চ) জেলার বিশিষ্ট চিকিৎসকদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা কমিটির অনুমোদনে ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

সংগঠনটির লক্ষ্য, নড়াইল জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা। পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, দরিদ্র ও অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা-সহায়ক কার্যক্রম পরিচালনা এবং নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়াও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

নতুন এই কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ও ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নুর নাহার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহী।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. জাহিদুজ্জামান জাহিদ, দপ্তর সম্পাদক সার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নাফিউ নাবিল সাদ ও সহ দপ্তর সম্পাদক খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাহিম হক। অর্থ সম্পাদক সার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. শাহনূর তানজিম এবং সহ অর্থ সম্পাদক ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী খন্দকার আল মাশফিক বিল্লাহ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব নেন খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার রাহাত এবং সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থী অলোক পাল। স্বাস্থ্য সম্পাদক মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তসপম মালাকার ও সহ স্বাস্থ্য সম্পাদক ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী খন্দকার মেহজাবীন ফাতেমা থাকছেন। ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস এবং সহ ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী শেখ মোঃ ফাহিমুল আরাফি।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী ইজদানি মো. রওশন আলী এবং সহ শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার এ্যানি। সাংস্কৃতিক সম্পাদক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী তনুশ্রী বড়াল মৌমিতা এবং সহ সাংস্কৃতিক সম্পাদক যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রীতম দাস জীম কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন।

সংগঠনের নেতারা জানান, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই অ্যাসোসিয়েশন নড়াইলের শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত