২২ জুন, ২০২৪ ১১:৪৩ এএম

স্ট্রোকে মেডিকেল শিক্ষার্থী আবিদের মৃত্যু

স্ট্রোকে মেডিকেল শিক্ষার্থী আবিদের মৃত্যু
আবিদ আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: স্ট্রোক জনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থী আবিদ আহমেদ।

শুক্রবার (২২ জুন) রাত দেড়টার দিকে বান্দরবানে মৃত্যুবরণ করেন তিনি।

জানা গেছে, বন্ধুদের সাথে বান্দরবানে ঘুরতে যান আবিদ। শুক্রবার রাতে তিনি তাবুতে ছিলেন। রাত একটার দিকে তিনি স্ট্রোক করেন। পরে হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আবিদ আহমেদ ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেলের ৩২তম ব্যাচ ও ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২১ বছর। এদিকে তাঁর এ অকাল মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।

রাহাত খান তপু নামে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘পরকালে ভালো থাকিস ভাই (আবিদ)। সকাল সকাল বুকের ভিতর টা অনেক ভারী করে দিসে তোর খবরটা শুনে। আল্লাহ মাফ করে দিক, ভাই।’

আবিদ আহমেদের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি নারায়ণগঞ্জের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং রাজধানীর নটরডেম কলেজ কলেজ থেকে এইচএসসি পাস করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক