২২ জুন, ২০২৪ ১১:০৮ এএম

১ দিনে কোভিডে আক্রান্ত আরও ১০ জন

১ দিনে কোভিডে আক্রান্ত আরও ১০ জন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ১৬ জন হাসপাতাল ছেড়েছেন। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ২১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তবে এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা আক্রান্তদের ৮ জনই ঢাকার বাসিন্দা। বাকি দুইজনের বাড়ি ময়মনসিংহ ও কক্সবাজার জেলায়। এ ছাড়া সুস্থ হওয়া ১৬ জনের সবাই ঢাকা বিভাগের।

উল্লেখ্য, এ নিয়ে চলতি এ পর্যন্ত মোট ২০ লক্ষ ৫০ হাজার ৮৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৭ জনের। সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন মোট ২০ লক্ষ ১৮ হাজার ৩২১ জন মানুষ।

পরিসংখ্যান বলছে, অদ্যাবধি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯৮ দশমিক ৪১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কোভিড ১৯ এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ এর সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক