২২ জুন, ২০২৪ ১০:৪১ এএম
মুগদা মেডিকেলের নতুন পরিচালক ডা. হাসিব
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক (চ. দা.) হিসেবে নিয়োগ পেয়েছেন আইইসিডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এস এম হাসিবুল ইসলাম।
বৃহস্পতিবার (২০ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একই প্রজ্ঞাপনে মুগদা মেডিকেলের বর্তমান পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামানকে আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নতুন পরিচালক
-
১৮ সেপ্টেম্বর, ২০২৬
-
২১ মার্চ, ২০২৫
-
২৩ জানুয়ারী, ২০২৫
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২১ অক্টোবর, ২০২৪
-
১৬ অক্টোবর, ২০২৪
-
১৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০৩ জুলাই, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত