১৬ অক্টোবর, ২০২৪ ০২:২৪ পিএম

শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম

শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের (ঢাকা শিশু হাসপাতাল) নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ডা. মাহবুবুল আলমকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানের ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিকস বিভাগের বিভাগীয় প্রধান পদে কর্মরত আছেন।

আজ বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১ এর ৯ (১) ধারা মোতাবেক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক, বিভাগীয় প্রধান, ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিকসকে আদেশ জারির তারিখ থেকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা এর পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

সরকার যে কোন সময় আদেশ দ্বারা পরিচালককে তাঁর পদ হতে অপসারণ করতে পারবেন। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারী করা হলো, বলা হয় বিজ্ঞপ্তিতে।

►অফিস আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : শিশু হাসপাতাল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক