১২ জুন, ২০২৪ ০৯:১০ পিএম

চাকরিতে স্থায়ী হলেন ৪২৬ সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন

চাকরিতে স্থায়ী হলেন ৪২৬ সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী ডেন্টাল সার্জন পদের ২৬ এবং সহকারী সার্জন পদের ৪০০ কর্মকর্তার চাকরি স্থায়ী করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বুধবার (১২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ অধিশাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এ সংক্রান্ত দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, গত ৯ জুন চাকরি স্থায়ীকরণ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর বিধি-৭ মোতাবেক এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়। এসব কর্মকর্তার চাকরি স্থায়ীকরণের তারিখ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে এতে।

তবে ৯ জুনের সভায় বিধিমালার ৭(১) ও ৭(২) বিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় একজনের চাকরি স্থায়ীকরণের সুপারিশ করা হয়নি।

►সহকারী ডেন্টাল সার্জনের প্রজ্ঞাপন দেখুন

►সহকারী সার্জনের প্রজ্ঞাপন দেখুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত