তীব্র গরম, হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের
মেডিভয়েস রিপোর্ট: আজ বৃহস্পতিবার (১৩ জুন) মিনা প্রান্তরে অবস্থানের মাধ্যমে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। তবে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছেন হাজীরা। এরই মধ্যে চলমান তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে সৌদী স্বাস্থ্য মন্ত্রণালয়।
চলতি সপ্তাহে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, এ বছর হজযাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এর মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম।
মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল্লাহিল বলেছেন, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। হজের সময় গরম থেকে বাঁচতে ছাতা ব্যবহারের পাশাপাশি বেশি বেশি পানি পান করা প্রয়োজন। এছাড়া প্রয়োজন ছাড়া হাজিদেরকে বাইরে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে ওই বার্তায়।
এদিকে সৌদি আরবে এবার হজ পালন করতে গিয়ে স্বাভাবিক কারণে এখন পর্যন্ত ১৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১ জন নারী। মক্কায় মারা গেছেন ১১ জন ও মদিনায় ৪ জন। গত ১৫ মে প্রথম বাংলাদেশি হজযাত্রী মারা যান।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হজের সময় এবার হজযাত্রীরা হিটস্ট্রোকেও আক্রান্ত হতে পারেন। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে ঠান্ডা স্থানে এনে পর্যাপ্ত তরল খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হজযাত্রীদের হিটস্ট্রোক থেকে বাঁচতে সরাসরি রোদে না যেতে ও ভিড় এড়িয়ে চলতেও পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
নিয়ম অনুযায়ী, আজ ৮ জিলহজ মিনায় তাবুতে অবস্থান করেন হাজিরা। সেখানে যোহরের নামাজ আদায় করেন তারা। ৯ জিলহজ ফজরের নামাজ পড়ে তারা রওনা হবেন আরাফাতে ময়দানের উদ্দেশে। অনেকেই আজ রাত থেকে মিনার উদ্দেশে রওনা হবেন। আগামীকাল শুক্রবার মিনায় যোহর থেকে পরদিন শনিবার ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। এর পর তারা যাবেন মিনা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আরাফাতের ময়দানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসল্লিরা মিনা থেকে হেঁটে, হুইলচেয়ারে, বাসে আরাফাতের ময়দানে পৌঁছাবেন। ধবধবে সাদা ইহরাম পরিহিত মুসল্লিদের ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনিতে এদিন মুখর হবে আরাফাতের ময়দান। এখানে অবস্থান করে যিকির-আযকার, খুতবা শোনার মধ্য দিয়েই হজের মূল তৎপরতা সম্পন্ন হয়।
শনিবার আরাফাতের ময়দান থেকে মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় না করেই রওনা দেবেন ৮ কিলোমিটার দূরে মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ এক আজানে ভিন্ন ইকামতে আদায় করবেন। এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন তারা। তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।
জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। রোববার সকালে ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরে আসবেন মিনায়।
হজের আনুষ্ঠানিকতা শেষে যারা আগে মদিনায় যাননি তারা সেখানে যাবেন। হাজিরা সেখানে সাধারণত ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেন। পরে শুরু হবে হাজিদের দেশে ফেরার পালা।
এবার প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র হজব্রত পালন করবেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে গেছেন ৮২ হাজার ৭৭২ জন। বুধবার (১২ জুন) শেষ হয়েছে হজ ফ্লাইট।
এনএআর/
-
৩০ জুলাই, ২০২৩
-
২৭ জুলাই, ২০২৩
-
০৮ জুন, ২০২২
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
ছয় দফা দাবি বাস্তবায়ন
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের কাছে স্মারকলিপি প্রদান ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থীদের
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’